‘শিক্ষাকে পণ্য করতে দেব না’, রাজ্যের ৮১ হাজার স্কুলের মানোন্নয়ন, বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

বাংলায় জাতীয় শিক্ষা নীতি চালু হচ্ছে। তার আগে বিকাশ ভবনে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “রাজ্যের ৮১ হাজার স্কুল টার্গেট। শিক্ষাকে পণ্য করতে দেব না।” বৈঠকের পর এদিন বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা ও স্কুলের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। এবার থেকে স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না গ্যাস সিলিন্ডারে হবে। সেই কথাও জানানো হয়েছে।

বাংলায় জাতীয় শিক্ষা নীতি চালু হচ্ছে। তার আগে বিকাশ ভবনে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেস জমানায় শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়েছে, শিক্ষক নিয়োগ, মিড ডে মিল-সহ একাধিক দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ পুড়েছে! রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেই অভিযোগও বারবার তোলা হয়েছে তৃণমূল জমানায়। রাজ্যে পালাবদলের পরে বিজেপি ক্ষমতায় আসার পরেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল জাতীয় শিক্ষা নীতি আটকে রেখেছিল, এবার সেই নীতি কার্যকর হবে, সেই কথা ঘোষণা হয়। রাজ্যের স্কুলগুলির মানোন্নয়ন করে স্কুলছুটের সংখ্যা কমাতে বদ্ধপরিকর নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শিক্ষার মান বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *